১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে রক্ত দিলেন ৩০ জন র‌্যাব সদস্য

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ৩:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
রাজশাহীতে রক্ত দিলেন ৩০ জন র‌্যাব সদস্য
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : র‌্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার র‌্যাব-৫ এর রাজশাহী ব্যাটালিয়নে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এতে ৩০ জন র‌্যাব সদস্য রক্ত দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ পালন করছে র‌্যাব।

এই সপ্তাহে র‌্যাব-৫ এর বিভিন্ন কর্মসূচির মধ্যে মঙ্গলবার ছিল রক্তদান কর্মসূচি। সকালে ব্যাটালিয়ন সদরের এমআইরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের সন্ধানীকে রক্ত দেন ৩০ জন র‌্যাব সদস্য। রক্তদান কর্মসূচিতে র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো, আব্দুল মোত্তাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন