১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী আইএইচটি’র এক শিক্ষক ধর্ষণ মামলায় জেলে

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ৩:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
রাজশাহী আইএইচটি’র এক শিক্ষক ধর্ষণ মামলায় জেলে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ করা মামলায় জেলহাজতে থাকা লেকচারার আতিয়ার রহমান মুকুলকে বদলির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মুকুল রাজশাহী ইনস্টিটিউট অব হেলফ টেকনোলজির (আইএইচটি) লেকচারার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আইএইচটির প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে লেকচারার মুকুলকে বদলির দাবি জানান। এসময় শিক্ষার্থীরা জানান, আইএইচটি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

এখানে কোন খারাপ চরিত্রের শিক্ষককে চাই না। দ্রুত ওই শিক্ষককে বদলির দাবি জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হক জানান, ‘আমি অফিসে এসে বিষয়টি শুনেছি। তবে এনিয়ে মানববন্ধনের কোন প্রয়োজন ছিলো না। তিনি যেহেতু চাকরি করেন, তার বিরুদ্ধে চাকরির বিধান মোতাবেক ব্যবস্থগ্রহণ করে উদ্ধতণ কর্তৃপক্ষ।

মামলা সূত্রে জানা গেছে-তিন মাস আগে ঘটকের মাধ্যমে ভিক্টিমকে দেখতে যান অভিযুক্ত। পরে অভিযুক্ত মুকুলের ভাবিকে দিয়ে ভিক্টিমের মোবাইল ফোন নাম্বরটি নেন। পরে ম্যাসেঞ্জার ও ইমুতে তারা কথা বলে। এতে তাদের মধ্যে প্রেমর সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে গত ৩০ ডিসেম্বর (২০২০) ভিক্টিমকে বিয়ের প্রলোভনে নাটোর গোপালপুরে ওই নারীর এক দুরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে মুকুল ওই নারীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে উঠে।

এরপরে ওই নারী বিয়ের দাবি করেন। তবে শিক্ষক কালক্ষেপন করেন। পরে ভিক্টিমের আত্মীয়-স্বজনরা মুকুলকে আটকে রেখে পুলিশে জানালে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। এনিয়ে ঘটনার পরেরদিন ৩১ ডিসেম্বর বাঘা থানায় মামলা (মামলা নম্বর-৯) হয়েছে। আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হক আরও জানান, শিক্ষক মুকুল গত ১২ ডিসেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত। তাই তাকে শোকজ করা হয়েছে। তিনি কেনো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হননি, তার জবাব দেবেন।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন