১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে আরো নয় জনের ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২, ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে আরো নয় জনের ওমিক্রন শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস : দেশে আরও নয়জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশে মোট ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। এর আগে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের,

২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একইদিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন