সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

জেমস ওয়েব টেলিস্কোপের মহাকাশে সফল স্থাপন

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : মহাবিশ্বের অজানা তথ্য জানতে মহাকাশে সফলভাবে জেমস ওয়েব টেলিস্কোপ স্থাপন হয়েছে। যাত্রার ১৪ দিন পর শনিবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্রটি সফলভাবে স্থাপন করাতে পেরেছেন বিজ্ঞানীরা। এক টুইটে নাসা জানায়, টেলিস্কোপটির চূড়ান্ত ডানা মোতায়েন করা হলো। খবর এনডিটিভির। নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক থমাস জুরবুচেন এক বিবৃতিতে বলেন, নাসার সফল কাজগুলোর উদাহরণ হলো, জেমস ওয়েব।

আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এ এক অসাধারণ মাইল ফলক। আপনাদের জানাতে চাই, আমরা টেলিস্কোপটি তার কক্ষপথে স্থাপন করতে সফল হয়েছি। দলটির জন্য আমি খুব গর্বিত। জানা গেছে, বিশাল আকৃতির এই টেলিস্কোপের পেছনে স্বর্ণের প্রলেপ লাগানো রয়েছে। নাসার নির্মিত এযাবৎকালের সবচেয়ে বড় টেলিস্কোপ এটি। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে মহাকাশবিজ্ঞানীরা মহাশূন্যের অনেক গভীর পর্যন্ত দেখতে পাবেন।


আরোও অন্যান্য খবর
Paris