সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

মঙ্গলের সঙ্গে অরবিটারের সেলফি

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : লাল গ্রহখ্যাত মঙ্গলের সঙ্গে সেলফিতে মেতেছিল গ্রহটিকে প্রদক্ষিণরত একটি অরবিটার। তুলেছে যুগান্তকারী কিছু ছবি, যা সভ্যতাকে আরও একবার চমকে দিয়েছে। অনেক ওপর থেকে মঙ্গলকে দেখতে কেমন লাগে, তার চিত্র ধারণ করে মহাকাশ গবেষণায় নতুন নজির সৃষ্টি করল চীনের এই অরবিটার বা প্রদক্ষিণকারী। তিয়ানওয়েন-১ নামে এই অরবিটার গ্রহটির বরফে ঢাকা উত্তর মেরুরও কিছু অবিশ্বাস্য ছবি তুলেছে।

দৃশ্যগুলো ধারণের জন্য অরবিটারটি ছোট্ট একটি ক্যামেরা ব্যবহার করেছে, যা এর একটি অ্যান্টেনার সঙ্গে যুক্ত। বিশেষ এই ক্যামেরার মাধ্যমে তোলা ছবিতে অরবিটারের সোনালি দেহের সঙ্গে বৈজ্ঞানিক অ্যান্টেনা ও একে শক্তি প্রদানকারী সোলার প্যানেল স্পষ্ট হয়েছে। নতুন বর্ষবরণ উপলক্ষে সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা। গত বছরের ফেব্রুয়ারিতে সফলভাবে মঙ্গলের কক্ষপথে যায় তিয়ানওয়েন-১।

সেই থেকে এটি লাল গ্রহকে প্রদক্ষিণ করছে। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ৩৫ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি মঙ্গলকে প্রদক্ষিণকারী চীনের প্রথম অরবিটার, যা বিশ্বের ষষ্ঠতম। তিয়ানওয়েন ১-এর সফল অবতরণ শুধু চীন নয়, বিশ্ববাসীর জন্য চমক ছিল। তবে দেশটি এর চেয়েও বড় সাফল্য পায় গত মে মাসে। তখন প্রথম কোনো প্রচেষ্টায় অবিশ্বাস্যভাবে লাল গ্রহটির মাটি স্পর্শ করে চীনের রোভার জুরং। সূত্র: সায়েন্স অ্যালার্ট।


আরোও অন্যান্য খবর
Paris