সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাবির ২২৮ শিক্ষার্থী

Paris
Update : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

রাবি প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২৮ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজাউন নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান, ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৪৪৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৮০ জন শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন হচ্ছে। নবায়ন হওয়া সবাই এমফিল ও পিএইচডির শিক্ষার্থী।

উল্লিখিত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মোট ৮৪৭ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮জন শিক্ষার্থীর মধ্যে রাবির ৯৫ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ শিক্ষার্থীর মধ্যে রাবির ৭২ শিক্ষার্থী এ ফেলোশিপ পেলেন। এছাড়া নবায়নকৃত ৮০ শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ জন স্থান পেয়েছেন। এর আগে গত বছর ২৯৩শিক্ষার্থী এই ফেলোশিপ লাভ করেন। উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris