২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

আইসিটি পণ্য সেবাকে ২০২২’র বর্ষপণ্য ঘোষণা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২, ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
আইসিটি পণ্য সেবাকে ২০২২’র বর্ষপণ্য ঘোষণা
বিজ্ঞাপন

এফএনএস : আইসিটি পণ্য সেবাকে ২০২২ সালের বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা। তিনি বলেন, রপ্তানি রীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করতে প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য অর্থাৎ প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।

এবছরের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় রপ্তানি খাতের ভূমিকা অনেক বেশি। বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যাবে এই অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে সরকার গঠনের সময় মোট রপ্তানি আয় আমি পয়েছিলাম ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

গত ১৩ বছরে আমরা অর্জন করেছি ৪৫ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। এই ব্যাপক উন্নতি আমরা করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম পাবে একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, উন্নত দেশ; যে দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেটাই আমাদের লক্ষ্য। পরে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরের পুরোনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে ঘরে বসে অসংখ্য মানুষ আইসিটি পণ্যের সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে হোম অফিস, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আইসিটি পণ্য অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। সেই হিসাবে আইসিটি পণ্য সেবা বর্ষপণ্য নিশ্চিতভাবে খাতটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করতে প্রতিবছর একটি পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণার রীতি অনুযায়ী অতীতে চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন