বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

শস্যভান্ডার নওগাঁয় ২০৯৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোটার, নওগাঁ : শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁ জেলায় মাঠে মাঠে আলু রোপন শুরু হয়েছে এবং নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম ভালো পাওয়ায় জেলার আলু চাষীরা খুব খুশি। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা গেছে, চলতি রবি/২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু। কৃষি সম্প্রসারন অফিসের উপ-পরিচালত কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, নওগাঁ জেলায় সাধারনত কার্ডিনাল আলুর বেশী চাষ হয়ে থাকে।

এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন। সুত্রমতে চলদি মৌসুমে জেলার উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪২৫ জমি থেকে ৫৫ হাজার ৭৭৫ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪১০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৬৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন অলু। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ব্যপারে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলেও কৃষি বিভাগ সুত্র জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris