সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ফেসবুকের অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে রিট

Paris
Update : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী তাপস কান্তি বল এই রিটটি করেন। আইনজীবী তাপস কান্তি বল রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক এবং ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই আইনজীবী জানান, গত ১৩ অক্টোবর একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন রাখা হয়েছে। মণ্ডপে কোরআন রাখা নিয়ে ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ফেসবুকে ভাইরাল হয়। এতে ঘৃণাসূচক বক্তব্যসহ অন্য বিষয়ের অবতারণা হয়। যাদের বিবাদী করা হয়েছে, তারা এসব রোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris