শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

চারঘাটে চিনি, রং ও হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক গুড়!

Paris
Update : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

চারঘাট প্রতিনিধি : শীতকালে খেজুর গুড়ের তৈরি পিঠা ও পায়েশের নাম শুনলেই জিহ্বায় পানি চলে আসে। রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় শীত মৌসুমে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে খেজুরের গুড় উৎপাদন। এবারেও বেড়েছে খেজুর গুড়ের চাহিদা। যোগানও প্রচুর। তবে তা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী প্রকৃত খেজুর গুড় নয়। সামান্য পরিমাণ খেজুর রসের সঙ্গে চিনি, আটা, হাইড্রোজ, ফিটকারি, সোডা, চুন, নারিকেলের তেল ও রং মিশিয়ে তৈরি করা হ”েছ খেজুর গুড়। এতে খেজুর গুড়ের মৌলিক স্বাদ গন্ধ দিন দিন হারিয়ে যা”েছ।

চারঘাট-বাঘা উপজেলার অধিকাংশ গ্রামে চলছে খেজুর গুড়ের রমরমা এ বাণিজ্য। জানা গেছে, শীত এলেই খেজুর গুড়ের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। আর এ বেড়ে যাওয়া চাহিদাকে পুঁজি করে অধিক মুনাফালোভী কিছু অসাধু খেজুর গুড় তৈরির কারিগর তাতে মেশা”েছ ক্ষতিকারক কেমিক্যাল হাইড্রোজ, চিনি ও চিটা লালিগুড়।

অভিযোগ উঠেছে গুড়ের চেয়ে চিনির দাম কম হওয়ায় অসাধু গুড় তৈরির কারিগররা এসব অনৈতিক কাজ করছে। আর তা কিনে প্রতারিত হচ্ছেছন ক্রেতারা। নাম প্রকাশ না করার শর্তে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর এলাকার খেজুর গুড় তৈরির এক কারিগর জানান, বর্তমানে সুস্বাদু খেজুর গুড় তৈরি করে বাজারজাত করতে হলে প্রতি কেজি বিক্রি করতে হবে ১২০ থেকে ১৫০ টাকা দরে। কিš‘ বাজারে খেজুর গুড় বিক্রি হ”েছ ৬০ থেকে ৭০ টাকা দরে। এতে খেজুর গুড় তৈরিতে লোকসান গুনতে হবে। ফলে অনি”ছাকৃতভাবে হলেও খেজুর গুড়ের সঙ্গে কিছু চিনি, গত বছরের লালি গুড় ও হাইড্রোজের মিশ্রণ ঘটিয়ে খেজুর গুড় তৈরি করতে হচ্ছেছ।

অপর একজন জানান, মানুষ আর ভালো জিনিস খেতে চায় না, মানুষ চায় শুধু কম দামে ফকফকা জিনিস কিনতে। স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম বাদশা বলেন, প্রশাসনের কঠোর নজরদারি থাকার পরও প্রতি বছরই এক শ্রেণির অসাধু খেজুর গুড় তৈরির কারিগররা সুস্বাদু খেজুর গুড়ের সঙ্গে চিনি, হাইড্রোজসহ ক্ষতিকারক পণ্য মিশিয়ে ভেজাল খেজুর গুড় বাজারজাত করে আসছে। এরা মানুষ হয়েও মানুষের ক্ষতি করে চলেছে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যব¯’া না নেয়া হলে বার বার এরা একই কাজ করবে।

এদিকে চিনি ও হাইড্রোজ মিশ্রিত খেজুর গুড় স্বা¯’্যহানি সম্পর্কে চারঘাট উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম রবিন বলেন, এভাবে গুড়ের সঙ্গে চিনি এবং হাইড্রোজ মেশানো খাদ্য জনস্বা¯ে’্যর জন্য মারাত্মক ক্ষতির কারণ। এসব মেশানো গুড় খেলে পেট ব্যথা, আলসার, ডায়রিয়া, কলেরা, জন্ডিসসহ মারাত্মক রোগ দেখা দিতে পারে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, উপজেলা পর্যায়ে আমাদের অফিস না থাকার কারনে এসব ভেজাল পণ্য তৈরির বিরুদ্ধে আমরা দ্রুত অভিযানগুলো পরিচালনা করতে পারিনা। তবে আমাদের কার্যক্রম চলমান আছে। এর আগে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে বিভিন্ন কার্যক্রমও গ্রহণ করে হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris