২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের বংশবৃদ্ধিতে সক্ষম রোবট উদ্ভাবনের দাবি

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১, ৫:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের বংশবৃদ্ধিতে সক্ষম রোবট উদ্ভাবনের দাবি
বিজ্ঞাপন

এফএনএস : প্রাণহীন জটিল সব যন্ত্রাংশ দিয়ে তৈরি রোবট। যা দিয়ে জটিল অনেক কাজ অনায়াসে করা যায়। এবার বংশবৃদ্ধিতে সক্ষম রোবট উদ্ভাবনের দাবি করছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার ব্যাঙের নামে এই রোবটের নাম জেনোবটস দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই রোবট বংশবৃদ্ধি ঘটাতে পারলেও এর প্রজনন পদ্ধতি উদ্ভিদ বা প্রাণীর থেকে একেবারে ভিন্ন। বিজ্ঞানীরা জানান, জেনোপাস লেভিস নামে আফ্রিকান প্রজাতির ব্যাঙের স্টেম সেল থেকে এ রোবট গঠন করা হয়েছে।

রোবটটি লম্বায় এক মিলিমিটারের অর্ধেকের চেয়েও কম। গবেষণায় যুক্ত আছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েসিস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যালি ইন্সপায়ারড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকরা। এ তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে কাজ করা বিজ্ঞানী স্যাম ক্রাইগম্যান বলেন, ‘ক্ষুদ্র এই রোবট কী ধরনের কাজ করতে পারে, তা আমরা বের করার চেষ্টা করেছি। আমরা দেখতে পেয়েছি, এটি পাত্র পরিষ্কারের কাজ করতে পারে।’

কীভাবে এই রোবট বংশবৃদ্ধি করে কী করে?

ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং রোবটিকস বিশেষজ্ঞ জোশ বনগার্ড জানান, জেনোবটস তৈরিতে ব্যাঙের ভ্রƒণ থেকে স্টেম সেল আলাদা করে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হয়েছে। কিন্তু কোনো জিনগত পরিবর্তন আনা হয়নি। দেখা গেছে, এটি নিজে থেকেই কাজ করতে পারে। তিন হাজার কোষ ব্যবহার করে তৈরি গোলক আকৃতির এ রোবট বংশবৃদ্ধি করতে সক্ষম। অর্থাৎ জেনোবটস একদিকে যেমন রোবট, তেমনি এটি জীবও বলে দাবি করেন জোশ বনগার্ড।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন