শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীতে করোনাকালেও থামেনি নারী-শিশু নির্যাতন

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনাও ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে।

এছাড়াও পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়। ২০২০ সালে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্রগুলো সকলের জন্য উদ্বেগজনক।

জানুয়ারী ২০ থেকে ডিসেম্বর ২০২০ সালের নারী ও শিশু পরিস্থিতির অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার তথ্য তুলে ধরা হলো- নারী হত্যা ১৯ জন ও শিশু হত্যা করা হয়েছে ১১ জন, হত্যা চেষ্টা করা হয়েছে ১ জন শিশুকে, আত্বহত্যা করেন নারি ও শিশুসহ ৫৮ জন, আত্বহত্যা চেষ্টা করেন ৪ জন শিশুসহ ৭ জন নারী, ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৩ জন শিশু ও ১ জন নারী, ধর্ষনের শিকার হয়েছেন ৩৫ জন শিশু ও ২২ জন নারী, ধর্ষন চেষ্টা করা হয় শিশু ১৩ জনসহ ৩ জন নারীকে, যৌন নির্যাতনের শিকার হয় নারী ও শিশু সহ ১৫ জন, নির্যাতনের শিকার শিশু ও নারীসহ ৯৮ জন, ভিকটিম অফ পর্নোগ্রাফি ৬ জন নারী ও ২ জন শিশু, নারী ও শিশু সহ নিখোঁজ রয়েছে ১৫ জন, অপহরণ হয়েছে নারী ও শিশু সহ ৭ জন, আহত হয়েছে ৮ শিশু ও ১৫ জন নারী এছাড়াও ভিকটিম অব এসিড ভায়োলেন্স এর শিকার হয়েছেন শিশু ৪ জন এবং ১ জন নারী।

সর্বমোট নারী ও শিশুসহ গত বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন মোট ৩৪৮ জন। সর্বশেষ নগরীর মেডিক্যাল কলেজ মিলনায়াতন সংলগ্ন নর্দমা থেকে নবজাকের লাশ উদ্ধার অভিযোগের ঘটনাটি সকলের জন্যই উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, ২০২০ সালের বেশির ভাগ সময় কেটেছে করোনার ভয়াল থাবায়। সকলে যখন করোনা নামক ভাইরাস থেকে নিজেকে রক্ষায় ব্যস্ত সেখানে এক শ্রেণির অমানুষের হাতে ২-৫ বছরের শিশু সন্তানও ধর্ষনের হাত থেকে রক্ষা পায়নি। সারা বছর জুড়ে রাজশাহী জেলায় নানা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে।

সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে ২০২০ সালে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য আশংকাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আরও বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে।

বছরের নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনায় মামলা ও বিচার হয়েছে কিন্তু অপরাধ কমছে না, কারণ শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক। লফস এর নির্বাহী পরিচালক সকরকার সহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ করে নারী ও শিশু নির্যাতনকারীদের দল থেকে বহিস্কার বা দলে না রাখার মতো শক্ত অবস্থান নেওয়ার আহবান জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের জন্য আরও জোরালো ভাবে সামাজিক সচেতনতা কর্মসূচী গ্রহণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।


আরোও অন্যান্য খবর
Paris