শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাঘায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত নিস্ক্রিয় পৌর কর্তৃপক্ষ

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘায় কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১ থেকে ৩টার মধ্যে বাঘা মাজার প্রাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুম মনিরা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১১ জন এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা সবাই বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

কুকুড়ের কামড়ে মারাত্বক আহত ৮ বছরের এতিম শিশু জীম এর নানী বলেন, আমার নাতি নতুন বই নিয়ে বাঘা মাজার এলাকার মধ্যে দিয়ে বাসায় ফিরছিলো। এমন সময় একটি কালো রঙয়ের পাগলা কুকুর ওর শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার বলছে ভ্যাকসিন নাই। দোকানে গিয়ে দেখি একটা ভ্যাকসিনের দাম ৫দশ টাকা। আমি গরিব মানুষ। পিতা মাতা হারা এই অসহায় শিশুর চিকিৎসা কিভাবে করাব বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
পাবনা জেলার ঈশ্বরদীর হাসান আলী বলেন, আমার ছেলে রোহান (১৩ ) নতুন বছরের প্রথম দিনে জুমআর নামায বাঘা শাহী মসজিদে আদায় করবার জন্য এসেছিলো।

নামাজ শেষে মাজারের চারপাশ প্রদক্ষিণের সময় পাগলা কুকুরে কামড় দিয়ে মারাত্মক আহত করেছে। তিনি অভিযোগের সুরে আরও বলেন, বাঘা মাজার একটি ঐতিহাসিক স্থান। এ স্থানে শুক্রবারে ব্যাপক লোক সমাগম হয়। এমন জনসমাগম স্থানে ৩/৪ ঘন্টা ধরে একটি পাগলা কুকুড় ২০/৩০ জন মানুষকে কামড় দিয়ে আহত করছে তার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুকুর মারার কোন পদক্ষেপ নেননি এটা অত্যন্ত দুঃখজনক।
উপজেলা পঃপঃ ও স্ব্যাস্থ্য কর্মকর্তা (ইউএইচ্এফপিও) ডাঃ আকতারুজজামান বলেন, একটি কুকুরের কামড়েই সবাই আহত হয়েছেন। কুকুরটি র‌্যাবিসে (জলাতঙ্ক) আক্রান্ত হয়ে থাকতে পারে। হাসপাতালে কোন র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ নেই। তাই কুকুরের কামড়ে আহত ব্যাক্তিদের প্রাথমিক টিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে র‌্যাবিস ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে। বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি।

কুকুর নিধনে পৌরসভায় বন্দুক না থাকায় একজন সুইপার কে বলেছি। কিন্তু সুইপার কুকুর মারতে রাজি নই। আমাদের আর কিছু করার নেই। উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) শাহিন রেজা বলেন, কুকুরটিকে মেরে ফেলার জন্য পৌর কর্তৃপক্ষের ইতমধ্যেই ব্যবস্থা নেয়া উচিৎ ছিল। তারা যেন দ্রুত ব্যাবস্থা নেই সে বিষয়ে আমি পৌর কর্তপক্ষকে নির্দেশ দেব।


আরোও অন্যান্য খবর
Paris