শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিরে দেখা-২০২০ : রাজশাহীর আলোচিত ৯ ঘটনা ছিল দেশজুড়ে

Paris
Update : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : তিমির রেখায় মিলিয়ে গেল আরও একটি বছর। সুন্দর-স্বাভাবিক জীবনের প্রত্যাশায় শুরু হলো নতুন বছর ২০২১। বিদায়ী বছর মানুষের জীবনে রেখে গেছে অনেক স্মৃতি। কোনটি ভাল, আবার কোনটি মন্দ। বিদায়ী বছরে সব সময়ের জন্যই আলোচিত প্রাণঘাতি করোনাভাইরাস। বিদায়ী বছরের মে মাসে রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর শনাক্ত হয়েছে প্রায় ৬ হাজার। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। করোনার সংক্রমণ শনাক্তে বিদায়ী বছর রাজশাহীতে দুটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাব দুটিতে প্রতিদিনই নমুনা পরীক্ষা চলছে। এর বাইরেও রাজশাহীতে নানান ঘটনা ঘটেছে, যেগুলো ঘটনায় দেশজুড়েও আলোচিত হয়েছে।

এন্ডু কিশোরের প্রয়ান : বিদায়ী বছরের জুলাইয়ে রাজশাহীর কৃতী সন্তান প্লেব্যাক সম্র্রাট এন্ড্রু কিশোরকে হারিয়েছে দেশবাসী। এই কিংবদন্তির শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহীর মাটিতেই নিজের পছন্দ করা জায়গায় সমাহিত করা হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর। এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে। এখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। মেইল ট্রেন-এ আলম খানের সুরে অচিরপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে ১৯৭৭ সালে চলচ্চিত্রে গান গাওয়া শুরু হয়েছিল। এন্ড্রু কিশোর ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সংগীতে অসামান্য অবদানের জন্য দেশ-বিদেশের আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

মুক্তিযোদ্ধাকে মারধর : করোনাকালে চিকিৎসা সেবা দিয়ে চিকিৎসকরা প্রশংসিত হলেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলীকে পিটিয়ে সমালোচনার মুখে পড়ে ইন্টার্ন চিকিৎসকরা। বিদায়ী বছরের ২ সেপ্টেম্বর রামেক হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী পারুল বেগম (৬৫) বিনা চিকিৎসায় মারা যান। মায়ের মৃত্যুতে প্রতিবাদ করেন ছেলে রাকিবুল ইসলাম। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকরা একজোট হয়ে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও তার ছেলে রাকিবুল ইসলামকে দফায় দফায় মারধর করেন। তাদের হাত থেকে রেহাই পাননি রাকিবুলের স্ত্রী-স্বজন এমনকি সঙ্গে থাকা সহকর্মীও। এরপর মরদেহ আটকে রেখে প্রকাশ্যে বাবা-ছেলেকে ক্ষমা চাইতে বাধ্য করেন চিকিৎসকরা। শেষে রাকিবুলেকে তুলে দেন পুলিশের হাতে। পরে ক্ষমা চেয়ে স্ত্রীর লাশ নিয়ে যান মুক্তিযোদ্ধা ইসাহাক আলী। এর প্রতিবাদে রাস্তায় নামেন মুক্তিযোদ্ধারা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদও মানববন্ধন করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।

সাব্বিরের কাণ্ড : বিদায়ী বছর পরিচ্ছন্নতা কর্মীকে পিটিয়ে আলোচনায় আলোচনার জন্ম দেন- ক্রিকেটার সাব্বির রহমান। বিদায়ী বছরের ৩১ মে বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় সাব্বিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন সাব্বির।
রাবিতে উত্তাপ : করোনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বছরজুড়েই উত্তাপ ছড়িয়েছে উপাচার্যের পক্ষে-বিপক্ষের আন্দোলন। সেই সাথে ইউজিসি’কে চ্যালেঞ্জে করে রাবি উপাচার্যের করা সংবাদ সম্মেলন ছিলো আলোচনার শীর্ষে। তার সঙ্গে রাবির রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে নিয়েও ছিল আলোচনা। বছরের শেষপ্রান্তে এসে গত বুধবার এমএ বারী অবশেষে পদত্যাগ করেছেন।
গীর্জায় ধর্ষণ : বিদায়ী বছর রাজশাহীতেও ছিলো নারী-শিশু ধর্ষণের ঘটনা।

তবে তানোরের খ্রিস্টান ধর্মপল্লীতে শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে সেখানকার ফাদার প্রদীপ গ্যাগরির গ্রেপ্তারের ঘটনা আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। এ নিয়ে ওই কিশোরীর ভাই বাদী হয়ে ‘মেরি ভিয়ান্নি গির্জা’র ফাদার প্রদীপ গ্যাগরির বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ির কাছে ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী ওই কিশোরী। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ২৭ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গির্জার ফাদারের রুম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। রুমে আটকে রেখে তিন দিন ওই কিশোরীকে ধর্ষণ করেন ফাদার প্রদীপ গ্যাগরি।

ভাইরাল খুকি : বছরের শেষভাগে এসে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রয়কর্মী খুকির জীবনের গল্প। সহায়তার হাত বাড়ান স্বয়ং প্রধানমন্ত্রী। এ ছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠান এবং হৃদয়বান ব্যক্তি খুকির পাশে দাঁড়ান। খুকি পান শ্রেষ্ঠ জয়িতার পুরস্কারও।
তরুণীর ধূমপান : বিদায়ী বছরের ডিসেম্বরে নগরীর সার্কিট হাউস সড়কে প্রকাশ্যে ধুমপান করে হেনস্থার শিকার হন একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী। স্থানীয় কিছু লোক এর বিরোধীতা করে ওই তরুণীকে সেখান থেকে উঠে যেতে বাধ্য করেন। এ ঘটনার প্রতিবাদে একদল তরুণ-তরুণী ওই একই জায়গায় জড়ো হয়ে ‘প্রতিবাদী আড্ডা’ দিয়েছেন। এই ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়ে ওঠে।

পাখির বাসা ভাড়া : বিদায়ী বছরে দেশে প্রথমবারের মত পাখির জন্য বাসা ভাড়া নিয়েছে সরকার। রাজশাহীর বাঘা উপজেলার খোদ্দ বাউসা গ্রামে ৩ লাখ ১৩ হাজার টাকায় আমবাগান ভাড়া নিয়ে অতিথি পাখির অভায়রন্য করা হয়েছে। বাগানটিতে চার বছর ধরে শামুকখোল পাখি এসে বাসা বাঁধে। তারা বর্ষা মৌসুমের শেষ দিকে আসে এবং বাসা বেঁধে বাচ্চা ফুটিয়ে শীত শুরু হলে ও তাদের বাচ্চা উড়তে শিখলে চলে যায়। পাখি বাসা বাঁধায় গত দুই বছর পাখির জন্য বাগান পরিচর্যা ব্যাহত হচ্ছে। ফলে আমের ফলন কম হয়েছে বলে অভিযোগ করেন বাগান মালিকরা। তাই তারা পাখিদের তাড়িয়ে দিচ্ছিলেন। হাইকোর্টের নির্দেশে সরকার পাখিদের বাসা ভাড়া নিয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার : বিদায়ী বছরের বড় পাওয়া ছিলো ১৬ই ডিসেম্বরে। এ দিন নিজেদের জন্য একটি কেন্দ্রীয় শহীদ মিনার পেয়েছে রাজশাহীবাসী। নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি এলাকায় রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত জায়গায় সেদিন শহীদ মিনারের ভিত্তিস্থাপন করা হয়। এখন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের মালিকানায় থাকা এই জায়গাটিতে কর্তৃপক্ষ বহুতল বাণিজ্যিক ভবন করতে চেয়েছিল। কিন্তু রাজশাহীবাসীর আন্দোলনের মুখে জেলা পরিষদ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি। করোনাকালে বিদায়ী বছর ২০২০ সালে রাজশাহীতে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি।


আরোও অন্যান্য খবর
Paris