২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : রবার্ট মিলার

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : রবার্ট মিলার
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।

গতকাল শুক্রবার ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। শুভেচ্ছা বার্তায় রবার্ট আর্ল মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি।

এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এ সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরো অনেক কিছুই আছে। শুভ নববর্ষ!

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন