সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রাজশাহীতে ফেসবুকে অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও, অস্ত্র ও ধারালো চাকু দিয়ে হত্যার হুমকিদাতা সোহাগ রেজাকে (৩২) গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গত শুক্রবার বিকেল ৫ টায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ রেজা রাজশাহী নগরের রাজপাড়া থানার হড়গ্রাম কোর্ট বাজার এলাকার ফারুকের ছেলে।পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিন টায় সোহাগ রেজা নামে এ ব্যক্তি একটি ফেসবুকস আইডির মাধ্যমে অস্ত্র প্রদর্শনসহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি প্রদান করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-২ রজব আলীর ছোট ভাই নাহিদ আক্তার নাহান এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর কাশিয়াডাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেল ৫ টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে কাশিয়াডাঙ্গা থানার এসআই তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম এবং সাইবার ক্রাইম ইউনিটের এএসআই সাইফুল ইসলামের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সোহাগ রেজাকে গ্রেপ্তার করেন। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris