শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীতে হুজির আঞ্চলিক কমান্ডারসহ দুই জন গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি) আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোর ৬টায় নগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাজার এলাকার রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্টে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হুজির আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও তার সহযোগী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)। মুফতি ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

আবদুল আজিজ ওরফে নোমান নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার মোশারফ মঞ্জিলের ছেলে। পুলিশ জানায়, মুফতি ইব্রাহিম খলিল খুলনা ও রাজশাহী অঞ্চলের হুজির আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। নোমান হুজির নব্য সদস্য ও সমন্বয়কারী। অভিযানে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। দুপুরে তাদের রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এ সময় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তারা সবাই হুজির নেতা মুফতি হান্নানের অন্যমত সহযোগী। আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় তারা সংগঠন পুনর্গঠনে কাজ করছিলেন। তাদের সঙ্গে আরও চারজন ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, পলাতক চারজনসহ এই দুজনের নামে নগরীর মতিহার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris