সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

রাজশাহীতে বিএনপির সমাবেশে সামনে বসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে সামনের সারিতে বসা নিয়ে নিজেদের মধ্যেই হাতাহাতি করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এ সমাবেশের ডাক দিয়েছিল রাজশাহী মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ চলাকালীন সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিতিতেই দলের নেতাকর্মীরা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলের জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সমাবেশে সামনের সারিতে বসা কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।


আরোও অন্যান্য খবর
Paris