মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা হল রুমে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম. ভুট্টা, সূর্যমূখী, মসুর কালাই, খেসারী কালাই, পেয়াজসহ ক্ষুদ্র ও প্রান্তিক ১৫২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড : আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ইউপি সদস্য ইসরাইল হোসেন, আশরাফ আলী সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম.এ মান্নান।


আরোও অন্যান্য খবর
Paris