মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে শিবগঞ্জে মানববন্ধন

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপণ্য হিসেবে ঘোষণা, ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবীতে ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,

ম্যাংগো ফাউন্ডেশনের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সদস্য সচিব ও সাংবাদিক আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষিপন্য উৎপাদন ও সরবরাহ সমিতির সাধারণ সম্পাদক মুনজের আলম ও ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যরা। বক্তারা- রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমে ব্যবহৃত ব্যাগ কৃষিপন্য হিসেবে ঘোষণা, ট্যাক্স মওকুফ, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের ওজন ৪৬ কেজির নীচে নির্ধারণের দাবী জানান।


আরোও অন্যান্য খবর
Paris