২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ফেসবুক কোম্পানির নাম এখন মেটা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ৮:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুক কোম্পানির নাম এখন মেটা
বিজ্ঞাপন

এফএনএস : বদলে গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কোম্পানির নাম। ফেসবুক কোম্পানির নাম এখন থেকে মেটা। গত বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বার্ষিক কানেক্ট কনফারেন্সের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটা রাখার ঘোষণা দেন। অবশ্য ফেসবুক কোম্পানির নাম যে পরিবর্তন হতে যাচ্ছে সেটা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। অবশেষে সেটা বাস্তবায়ন করা হলো। তবে এই নাম বদলের ফলে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের নাম পরিবর্তন হবে না। সেগুলো আগের নামে আগের মতোই থাকবে।

আর এগুলোর মাতৃপ্রতিষ্ঠান হিসেবে শুক্রবার থেকে আত্মপ্রকাশ করলো মেটা। কানেক্ট কনফারেন্সে জাকারবার্গ বলেন, ‘আমরা এমন একটি কোম্পানি, যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকি। আমরা একসঙ্গে কাজ করে চ‚ড়ান্তভাবে মানুষকেই প্রযুক্তির কেন্দ্রে নিয়ে আসতে পারি। আর এর মাধ্যমে আমরা একযোগে আরও বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার দ্বারও উন্মোচন করতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন যা কিছু করছি, নতুন এই নাম (মেটা) তার প্রতিফলন নয়৷ এখনো পর্যন্ত এটি একটি পণ্যেই সীমাবদ্ধ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা একটি মেটাভার্স কোম্পানি গড়ে তুলতে সক্ষম হব।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন