মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বোরো চাষে আগ্রহীদের রেজিস্ট্রেশন শুভ উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে বোরো চাষে আগ্রহী কৃষকদের রেজিস্ট্রেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর আইসিএম ক্লাব এর উদ্দ্যোগে উপজেলা কৃষি অফিসের কারিগরী সহযোগীতায় আইসিএম ক্লাব চত্বরে বোরো চাষে আগ্রহী কৃষকদের রেজিস্ট্রেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা’র

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো চাষে আগ্রহী কৃষকদের রেজিস্ট্রেশন করনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা রেজিষ্ট্রশন অফিসার ড. হামিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, ফরিদ হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্গাপুর আইসিএম ক্লাবের সভাপতি সফিকুল ইসলাম স্বপন।


আরোও অন্যান্য খবর
Paris