সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

Paris
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

এফএনএস : দুর্গম এলাকায় ভ্রমণসহ যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না সেখানে সময় কাটানোর জন্য ফোনই একমাত্র ভরসা। কিন্তু ইন্টারনেট ছাড়া তা অচল হয়ে যায়। তবে ইউটিউবের প্রিমিয়াম গ্রাহকরা অফলাইনেও ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখানে ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারেন। এখানে অ্যাড ফ্রি ভিডিও দেখার সুবিধা, অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, ইউটিউবে অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধা পাওয়া যায়। প্রথমেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে।

এরপর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে সেই ভিডিও চালাতে হবে। ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকে নিচে রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দমতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সে অনুযায়ী বেছে নিতে হবে। এরপর সেই ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।


আরোও অন্যান্য খবর
Paris