শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ বাহিনীতে মাদকসেবীর কোনো স্থান নেই : আইজিপি

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : পুলিশ বাহিনীতে মাদকসেবীর কোনো স্থান নেই বলে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, আমরা এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তাই বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে থাকা আরএমপির নির্মাণাধীন সদর দপ্তরে এ অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে এসে অ্যাপ উদ্বোধন করেন আইজিপি। এসময় সদ্য আদালতে দাখিল করা মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট প্রশ্নে আইজিপি বলেন, আলোচিত এ ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।

এ ক্ষেত্রে সৃজনশীল প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং তার সময়োচিত ব্যবহারই বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তার দিন বদলের নন্দিত সনদ ‘রূপকল্প ২০৪১’ দিয়েছেন। এর মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার এক সুচিন্তিত কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন অ্যাপস উদ্বোধন করা হলো। এটি মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অন্যতম ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন আইজিপি।

অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন। এছাড়া, রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে এ অ্যাপস উদ্বোধন করা হলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের মাধ্যমে শহর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপন করা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হবে।

এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্তকরণ সহজ হবে। এরই মধ্যে ‘কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ’ তৈরি করা হয়েছে। কিশোর গ্যাংয়ের প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য এ ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে। আর ‘হ্যালো আরএমপি অ্যাপ’ এর মাধ্যমে এখন থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যাবে। বাংলাদেশ পুলিশের জরুরি সেবা যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরি সেবাসমূহ এ অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ অ্যাপ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব কর্মকর্তাদের ফোন নম্বর, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা পাওয়া যাবে। এছাড়াও এ অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েব পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris