শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে হবে’

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ২০বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপি সম্মেলনে রাজশাহী ছাড়াও বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের পরিবেশ সম্পর্কে ধারণাপত্র পাঠ করা হয়। এতে বলা হয়, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর লাগাতারভাবে নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মওসুমে হস্তচালিত টিউবওয়েলে এমন কি তারা পাম্পেও পানি ওঠে না। পুকুর বা খালে খরা মৌসুমে পানি থাকে না। সেচকাজে ভূ-গর্ভস্থ পানির অধিক ব্যবহারের কারণে ভূমির ওপরের স্তর লৌহ ও অন্যান্য রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হচ্ছে। ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য, বরেন্দ্র অঞ্চলে তিনটি ফসল উৎপাদনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড জাপানের সংস্থা জাইকার সহায়তায় পদ্মার পানি দিয়ে সেচসুবিধা দেওয়ার জন্য ১৯৮৮ সালে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্পের’ সম্ভাব্যতা যাচাই করে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ৭৪ হাজার ৮৫০ হেক্টর জমি চাষাবাদ হবে। ফলে পরিবেশে ভারসাম্য ফিরে আসবে। এছাড়া পদ্মায় নব্য ফেরাতে ক্যাপিটাল ড্রেজিং করতে এখনই সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার রাজশাহী শাখা কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপার সভাপতি জামাত খান, বিশিষ্ট সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দিন সরদার, অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বীর মুক্তিযোদ্ধা এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যবসায়ী নেতা জিয়াউদ্দিন জিয়া, নারীনেত্রী সেলিনা বেগম, ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সেভ দ্য নেচারের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া ইসলাম, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেম্ব্রম ও যুবনেতা কেএম জোবায়েদ জিতু। এর আগে সকাল ১০টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris