শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নগরীর পদ্মাপাড়ে নির্মাণাধীন দুইটি ওভারব্রিজ পরিদর্শনে রাসিক লিটন

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে দুইটি সুইচ গেটের সামনে ৯৪ লাখ টাকা ব্যয়ে দুইটি ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল রোববার বিকেলে নির্মাণাধীন ওভারব্রিজ দুইটি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার বিকেলে প্রথমে হযরত শাহ মখদুমের (রহঃ) মাজারের সামনে নির্মাণাধীন ওভারব্রিজ এবং এরপরে বড়কুটি এলাকায় নির্মাণাধীন ওভারব্রিজ পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন। ওভারব্রিজ দুইটি পরিদর্শন শেষে বড়কুঠির পাশে নির্মাণাধীন অস্থায়ী সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) এর কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপ-সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris