সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

দেশে হ্যাকিং বেড়েছে ১৩ শতাংশ

Paris
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

এফএনএস : ২০১৯ সালের তুলনায় চলতি বছরে দেশে হ্যাকিংয়ের হার বেড়েছে ১৩ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন ঢাকা চ্যাপ্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের আয়োজিত সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার হার বেড়েছে ২৮ দশমিক ৩১ শতাংশ। যা ২০১৯ সালে ছিল ১৫ দশমিক ৩৫ শতাংশ। গত এক বছরে হ্যাকিংয়ের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশ।

আর ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনা ছিল ২২ দশমিক ৩৩ শতাংশ কিন্তু এবার সেটি কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩১ শতাংশ। আর বয়সভিত্তিক সাইবার অপরাধ বিশ্লেষণে দেখা গেছে ৮৬ দশমকি ৯০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এ থেকে বোঝা যাচ্ছে দেশের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইবার লিটারেসিও বাড়াতে হবে। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন সাইবার সিকিউরিটি বিষয়ে বলেন, দেশে ক্রমেই বিভিন্ন ধরনের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।

এটার ইতিবাচক দিকগুলোর সঙ্গে নেতিবাচক দিকগুলো ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ হারটা কেবল ভাবিয়েই তুলছে না, ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে শঙ্কা। তিনি বলেন, সবার আগে নিজে সচেতন হতে হবে। আমাদের শিক্ষিত অনেক মানুষ এখনো ঠিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসাকা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার রাশনা ইমাম, সিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris