সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ইউটিউবে ডাউনলোড বাটন, চলছে পরীক্ষা

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : নিজেদের ডেস্কটপ সংস্করণের জন্য ডাউনলোড বাটন আনছে ইউটিউব। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গোটা ফিচারটি। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলক ফিচার হিসেবেই পাচ্ছেন ডাউনলোড বাটন। অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত এক প্রতিবেদন উঠে এসেছে ত্যথগুলো। ডাউনলোড বাটনের ফিচারটি আদতে অবাক করার মতো কিছু নয়। আগে থেকেই সাবস্ক্রাইবারদেরকে মোবাইলে ভিডিও ডাউনলোডের সুবিধা দিয়ে আসছে ইউটিউব। এবার সেটিরই পরিসর বাড়ছে ডেস্কটপ পর্যন্ত। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ফিচারে যাদের প্রবেশাধিকার রয়েছে তারা ভিডিও’র নিচে শেয়ার অপশনের পাশে পাচ্ছেন ডাউনলোড বাটনটি।

ডাউনলোডের পর অফলাইন ইউটিউব লাইব্রেরিতে যোগ হয়ে যাচ্ছে ভিডিও। ক্রোম ও সাফারি ব্রাউজারে মিলছে সুবিধাটি। ব্যবহারকারীরা চাইলে ভিডিও ডাউনলোডের রেজুলিউশনও ঠিক করে দিতে পারছেন। ১৪৪ থেকে ১০৮০ পিক্সেল পর্যন্ত ডাউনলোড করা যাবে ভিডিও, এখনও ৪কে -এর কোনো অপশন আসেনি ফিচারটিতে। আপাতত ব্যবহারকারীর ডিভাইসে যেটুকু জায়গা রয়েছে, সেটি বাদে ফাইল আকারের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা নেই ফিচারটিতে।


আরোও অন্যান্য খবর
Paris