সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

চীন শিশুদের টিকটক ব্যবহারে সময়সীমা

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : টিকটকের চীনা সংস্করণের নাম ‘ডুইং’। শিশুদের জন্য এই প্ল্যাটফর্মে বিচরণের সময়সীমা বেঁধে দিল চীন। ফলে এখন থেকে দেশের শিশুরা দিনে সর্বোচ্চ ৪০ মিনিট ‘ডুইং’ ব্যবহার করতে পারবে। আর এটি প্রযোজ্য হবে ১৪ বছরের কম বয়সী সেই সব ব্যবহারকারীর জন্য, যারা নিজেদের আসল নাম এই প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকে। শুধু তারাই সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে এই প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাবে। টিকটকের মালিকাধীন প্রতিষ্ঠান বাইটডেন্স একটি ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যাপটির ‘ইয়ুথ মোড’ চালু করা হয়েছে। ব্লগে আরো বলা হয়েছেÑ‘হ্যাঁ, আমরা কিশোর-কিশোরীদের এসব ব্যবহার করার ক্ষেত্রে আরো কঠোর হব, যাতে আমাদের তরুণরা ভালো কিছু শিখতে পারে।

আর মানসম্মত কনটেন্ট দেওয়ার জন্য আরো কঠোর পরিশ্রম করে যাব।’ চীনা শিশুদের তথ্য-প্রযুক্তিতে মাত্রাতিরিক্ত আসক্তিতে এক ধরনের লাগাম টেনে ধরতে চাইছে দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারিতে চীনা শিশুদের স্কুলে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ করা হয়। আর গত মাসে শিশুদের অনলাইন গেমিং সময় এক ঘণ্টা করে দেওয়া হয়েছে। সাপ্তাহিক বন্ধের দিন এবং সরকারি ছুটির দিনগুলোতেই শুধু এক ঘণ্টা গেম খেলা যাবে। সূত্র : বিবিসি


আরোও অন্যান্য খবর
Paris