বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গোমস্তাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চূড়ইল বিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আলিনগর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম,

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, কৃষক নেতা মাসওয়ারুল হক জিকেন প্রমূখ। সমাবেশে কৃষকদের বিরুদ্ধে বিল ইজারাদারের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিল ইজারা নীতিমালার ২৬ নং ধারা বাস্তবায়ন এবং পাবদামারী স্লুইসগেট দিয়ে বিলে পানি ঢুকিয়ে আবাদী ধান নষ্টের প্রতিবাদ জানানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris