পদোন্নতি পেলেন ৫১২ মেডিকেল অফিসার
এফএনএস : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ৬টি বিষয়ের মোট ৫১২ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) বেতনক্রমে জুনিয়র কনসাল্টেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দিয়ে তাদের পদোন্নতির আগের পদে নিয়োগ (ইনসিটু) দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানিয়েছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
