সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বন্ধু দেবের আবদার রাখলেন শ্রাবন্তী

Paris
Update : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

এফএনএস : টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তার পরবর্তী সিনেমা ‘কিশমিশ’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এরইমধ্যে যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার যোগ দিলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ‘কিশমিশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। তবে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। মূলত বন্ধু দেবের আবদার রাখতে এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি।

শুধু শ্রাবন্তী নন, সিনেমাটিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকেও। জানা যায়, রাহুল মুখার্জি পরিচালিত ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেনÑখরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করছেন দেব। ‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে দেব-শ্রাবন্তীকে।

এটি পরিচালনা করছেন ‘সাঁঝবাতি’ খ্যাত পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। এর আগে দেব-শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করেনÑ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনো হাঁস’-এর মতো চলচ্চিত্রে। এ জুটির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শুধু তোমার জন্য’। ২০১৫ সালে মুক্তি পায় এটি।


আরোও অন্যান্য খবর
Paris