২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

কোন্দাহাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুলের ইন্তেকাল

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ৩:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কোন্দাহাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুলের ইন্তেকাল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার কোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমিনুল ইসলাম কোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সোমবার বিকেলে হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে। তার পিতার নাম মাস্টার সাইদুর রহমান। প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার মানুষের মাঝে। দুপুর আড়াই টায় নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন