সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কাশিমপুর কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমণি ও মৌ

Paris
Update : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এফএনএস : পরীমণি ও মরিয়ম আক্তার মৌকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। সেখানে এই দুইজনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে। কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিত্রনায়িকা পরীমণি ও মাডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমণিকে এ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার তাদের একই প্রিজনভ্যানে আদালত কাশিমপুর কারাগারে নেওয়া হয়। এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত পরীমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মরিয়ম আক্তার মৌর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরীমণি ও মরিয়ম মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেফতার ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুবমহিলা নেত্রী শামীমা নূর পাপিয়া এ কারাগারে বন্দী আছেন।


আরোও অন্যান্য খবর
Paris