সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিয়ের পিঁড়িতে অনিল কন্যা রিয়া

Paris
Update : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এফএনএস : তিন বছর পর আবারো বিয়ের সানাই বাজছে বলিউডের কাপুর পরিবারে। অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কপুর বিয়ে করতে চলেছেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানি। শনিবার অনিলের জুহুর বাংলোতে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হবে। অতিথি তালিকায় থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ১৩ বছর ধরে কর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে রিয়ার। অনিল-কন্যা প্রযোজিত ‘আয়েশা’-তে সহ-পরিচালক ছিলেন তিনি।

কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ সিনেমাতেও। এ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছেন কর্ণ। কিছুদিন আগেই লন্ডন থেকে স্বামীসহ ফিরে এসেছেন সোনাম কাপুর। ২০১৮ সালের মে মাসে ঘটা করে বিয়ে করেছিলেন সোনাম কাপুর। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান, রণবীর সিং থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা সব তারকারা। রিয়ার বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা থাকেন, আপাতত সেটাই দেখার বিষয়।


আরোও অন্যান্য খবর
Paris