তানোরে কলমা ইউপি যুবলীগের বর্ধিত সভা
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ইউপি যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আফজাল হোসেনের সভাপতিত্বে ও রনক হোসেনের সঞ্চালনায় কলমা স্কুল মাঠ চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রামকমল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, আতাউর রহমান,আবু সাঈদ সরকার,মুন্সেফ আলী,হারুনুর রশিদ,রোকনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, সাইফুল আলম মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম,মাহাবুর রহমান মাহাম প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আগামিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকের পরিধি কিভাবে বৃদ্ধি ও নৌকার বিজয় নিশ্চিত করা যায় মুলত তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
