সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হাসপাতালে ভর্তি চঞ্চল মাহমুদ

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এফএনএস : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চল মাহমুদের সহধর্মিণী রাইনা মাহমুদ। তিনি বলেন, এর আগে ৪ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চঞ্চল মাহমুদ। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

আজ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’ দেশের মডেল ফটোগ্রাফির অগ্রপথিক হিসেবে পরিচিত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। তার ক্যামেরায় বন্দি হয়েছেন সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, নোবেল, তানভিন সুইটি, শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমিসহ দেশের জনপ্রিয় বহু তারকা।


আরোও অন্যান্য খবর
Paris