২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্নীতির অভিযোগে সিলেটে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত মামলার করার নির্দেশ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দুর্নীতির অভিযোগে সিলেটে দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত মামলার করার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে পুলিশ সদরদপ্তর। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- এসএমপির আবাসিক পরিদর্শক (আরআই) আব্দুছ ছালাম ও আরও-১ উপপরিদর্শক খায়রুদ্দিন।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত আদেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। গত সোমবার নির্দেশনাটি এসএমপি কমিশনার নিশারুল আরিফের নিকট পৌঁছায়। এ বিষয়ে আজকালের মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেবে নগর পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানান, পুলিশ সদরদপ্তরের নির্দেশনা এরইমধ্যে তার হাতে এসে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, উপপরিদর্শক খায়রুদ্দিনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি এখন আর আরও-১ পদে নেই।

পরিদর্শক আব্দুছ ছালাম জানান, এ রকম বিষয় তিনি জানেন না। গত ১০ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মো. রায়হান আহমদ হত্যার পর তাদের অপকর্মের বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ সদরদপ্তর দীর্ঘ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন