সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নওগাঁর নিশির নৃত্যে সাফল্য

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

সুমন আলী, নওগাঁ : বিটিভি’র মঞ্চে পা-রাখলেন নওগাঁর প্রতিভাবান নৃত্য শিল্পী নিশির চন্দ্র মহন্ত। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষ নিশিরকে ‘নৃত্য শিল্পী’ হিসেবে তালিকা ভুক্ত করেছে। ২০২০ সালের ‘নৃত্য শিল্পী’ নির্বাচনী পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হোন নিশির। বাংলাদেশ টেলিভিশন থেকে নিশির চন্দ্রকে একটি পত্রের মাধ্যমে নৃত্য শিল্পীর তালিকা ভুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিশির নওগাঁ সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগে ২য় বর্ষের ছাত্র। বর্তমানে নওগারঁ সুনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ‘ত্রিতাল’ একাডেমির সাথে কাজ করছেন।

এছাড়া তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’র একজন সদস্য। নিশির চন্দ্র মহন্ত বলেন, ‘২০০৮ সালে গুরু বেলায়েত হোসেন এর কাছে ভরতনাট্যম নাচের তালিম নেওয়া শুরু করি। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি নওগাঁ জেলা হতে চার বছরের একটি কোর্স সম্পন্ন করি। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য করতাম। তখন থেকেই প্রাপ্তির ঝুঁড়িতে সাফল্য আসতে থাকে। ২০১৮ সালে আমি নৃত্যে ১২টি জাতীয় পুরস্কার পেয়েছি।

জাতীয় শিশু পুরুস্কার ২০১৬ তে লোক নৃত্যে ২য় স্থান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে উচ্চাঙ্গ নৃত্যে চ্যাম্পিয়ন, ২০১৯ সালে একই বিষয়ে দ্বিতীয় স্থান, নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্প কলা একাডেমি যৌথ আয়োজেনে ২০১৫ সালে লোক নৃত্যে সেরা দশ ও লোক দলীয় নৃত্যে সেরা ৫ ছিলাম। একই প্রতিযোগিতায় ২০১৭ তে লোক নৃত্যে সেরা দশ, সৃজনশীল নৃত্যে সেরা দশ।

এছাড়া ভরতনাট্যম নৃত্যে সেরা ৫, দলীয় নৃত্যে সেরা ৫, একই প্রতিযোগিতায় লোক নৃত্যে সেরা দশ ও ইন্ডিয়ার একটি প্রতিযোগিতায় যৌথ নৃত্যে প্রথম স্থান অর্জন করি।’ নিশির চন্দ্র বলেন, ‘আমার পরিচালনায় বেশ কিছু পুরস্কার এসেছে। এরমধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ২০১৯-এ লোক তিতুমরী গোল্ড মেডেল পেয়েছি। তারপর ইন্ডিয়ার একটি প্রতিযোগিতায় কথা লোক নৃত্যে প্রথম পুরুস্কার ও শেখ রাসেল জাতীয় প্রতিযোগিতায় মেধা সৃজনশীল নৃত্যে প্রথম হয়েছি।’

নিশির আরো বলেন, ‘আমার এই অর্জনের পিছনে আমার নৃত্য গুরু ও সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। এর বাইরে যদি বলি, আমার দাদা রতন মহন্তের সাথে দেশের অনেক বড়-বড় অনুষ্ঠানে অংশগ্রহন করেছি। দেশের বেইরেও বেশ কিছু অনুষ্ঠানে অংশ গ্রহন করেছি। আগামীতে ইচ্ছা আছে- ইন্ডিয়া গিয়ে ‘ভরতনাট্যম’ নাচে অনার্স মাষ্টার্স ডিগ্রী অর্জন করা ও নাচ নিয়ে প্রতিষ্ঠিত হওয়া।’


আরোও অন্যান্য খবর
Paris