২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোপালগঞ্জে মেজর হাফিজকে বাদ দিয়েই স্বাধীনতা উদযাপন কমিটি ঘোষণা করল বিএনপি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
গোপালগঞ্জে মেজর হাফিজকে বাদ দিয়েই স্বাধীনতা উদযাপন কমিটি ঘোষণা করল বিএনপি
বিজ্ঞাপন

এফএনএস : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালনের লক্ষে ২৫টি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রতিটি কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) বাদ দিয়েই এ কমিটি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কমিটি ঘোষণা করেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বিএনপি। বেঁধে দেওয়া পাঁচ দিন সময়ের মধ্যেই তিনি কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন।

একইদিনে দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকেও একই অভিযোগে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে দলের নয়াপল্টনের কার্যালয়ে জবাব জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত দল তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫টি কমিটি গঠন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন