সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভারতীয় মিডিয়ায় পরীমনিকে নিয়ে আলোচনা

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এফএনএস : ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে তিনি আছেন প্রথম কাতারে। তার ভক্তের সংখ্যা আকাশচুম্বী। বলছি পরীমনির কথা। পরীর অনুসারীর সংখ্যা ভারতেও বেশ ভালো। তাইতো গত ৪ আগস্ট পরীর গ্রেপ্তারের বিষয়টি দেশের মতো ভারতেও বেশ সাড়া ফেলেছে। তাকে অনুসরণ করা ভারতীয় ভক্তরা তার গ্রেপ্তারের ঘটনা দেখে এবং তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার দেখে অবাক হয়েছেন। আলোচিত অভিনেত্রীর ভিডিওর নিচে করেছেন কমেন্টসও।

শিল্পী হালদার নামে পরীর ভারতীয় এক অনুসারী ভিডিওর নিচে কমেন্টস বক্সে লেখেন, ‘অতীতে আপনার তো একটিও ব্যবসা সফল সিনেমা নেই। তার জন্যই কি আপনি হতাশ হয়ে মদ খাচ্ছেন?’ এরপর অনীল দেব নামে আরেক অনুসারী পরীর এমন কাণ্ডে অবাক হয়ে লেখেন, ‘আপনি যেমন বাজে অভিনেত্রী, তেমন বাজে একজন মানুষ। আপনি মিথ্যাবাদী। দুই মাস আগে সবাইকে জানালেন মদ পান করেন না আপনি। তাহলে এগুলো কি বিক্রয়ের জন্য বাসায় রেখেছেন?’

এদিকে পরীর গ্রেপ্তারের সংবাদে ভারতীয় গণমাধ্যমগুলো নানা রকম নেতিবাচক বিষয় তুলে ধরেছে। কলকাতার জনপ্রিয় বংলা পত্রিকা আনন্দবাজার পরীর গ্রেপ্তার নিয়ে একাধিক নিউজ করেছে। যেখানে তারা পরী মাদকাসক্ত এবং পর্নো ফিল্মের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছে। পরীর গ্রেপ্তারের পর আনন্দবাজার তাকে নিয়ে হেড লাইন করে, ‘পরীমনির বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ এবং মাদক, পুলিশি হেফাজতে অভিনেত্রী’।

এরপর ভারতের আরেক জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমস পরীর গ্রেপ্তার নিয়ে শিরোনাম করেছে, ‘ব়্যাবের অভিযানে আটক পরীমনি, বাড়ি থেকে উদ্ধার মাদক।’ এছাড়া টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাংগামাসহ বেশ কিছু পত্রিকায় তাকে নিয়ে সংবাদ প্রচার হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris