২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্ত্রীসহ করোনার টিকা নেবেন বাইডেন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
স্ত্রীসহ করোনার টিকা নেবেন বাইডেন
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার করোনাভাইরাসের টিকা নেবেন। জো বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। এ ছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে টিকা নেবেন।

এর আগে শুক্রবার টিকা নেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এক অনুষ্ঠানে টিকা নিয়ে বাইডেন বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনো অভিপ্রায় আমার ছিল না। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া নিরাপদ। আমেরিকার জনগণকে দেখিয়ে টিকা নেবেন তিনি।

এদিকে শনিবার করোনার প্রথম টিকা গ্রহণ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। ৭১ বছর বয়সী ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। নিজে টিকা নিয়েই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন নেতানিয়াহু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন