শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাঁকনহাটে সতন্ত্র প্রার্থী হলেন মেয়র মজিদ

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

গোদাগাড়ী প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী কাঁকনহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি সারওয়ার মুর্শেদ রুবেল, পৌর কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র মোজাহার আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল সেলিম ও শিক্ষক হাফেজ কামাল হোসেনসহ পৌর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী।

তারা কাঁকনহাট পৌরসভা থেকে মোটরসাইকেল র‌্যালি করে গোদাগাড়ী উপজেলায় পৌঁছান। এসময়ে গোদাগাড়ীতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, ২০০২ সালে এই কাঁকনহাট পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে তিনি মেয়র হিসেবে আছেন। জনগণ তাঁকে বার বার বিপুল পরিমান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এর সুবাদে তিনি জনগণের সেবা প্রদান করে যাচ্ছেন। দল মনোনয়ন কেন দেয়নি তিনি তা আজও জানেন না। তবে কাঁকনহাটবাসী এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী তাঁর সাথে আছেন। আগামীতেও থাকবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, তাঁর দৃঢ় নেতৃত্বে কাঁকনহাটে নেই কোন প্রকার রাজনৈতিক দন্দ। নেই ধর্মীয় সংঘাত ও মাদকের ছোবল। তিনি সবাইকে একটি পরিবারের ন্যায় মনে করে পৌরসভা পরিচালনা করছেন বলে জানান তিনি। এই নির্বাচনে দলমত নির্বিশেষে আবারও তঁাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন মেয়র।

এদিকে কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন,কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকগণ সবাই মেয়র মজিদের পক্ষে রয়েছেন। তারা বহিরাগত কারো সাথে থাকবেন না। কারন এই কাঁকনহাটে আওয়ামী লীগের জন্ম দিয়েছেন মেয়র মজিদ। নির্বাচনে তারা কেউ অন্য কোন ব্যক্তির পক্ষে কাজ করবেন না বলে সাফ জানান তিনি।

তিনি আরো বলেন, মেয়র মজিদ কাঁকনহাট পৌরসভাকে “ক” শ্রেণীর নগর অঞ্চলে উন্নিত করেছেন। এখানে নাগরিক সেবার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে অন্যতম সেবাগুলো হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরবান ড্রেনেজ এর উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, সড়ক বাতি দ্বারা পৌর এলাকা আলোকিত করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্থান ও শ্বসানঘাট ইত্যাদির উন্নয়ন, পুকুর ঘাট নির্মাণ, প্রটেকশান ওয়াল নির্মাণ, হাট বাজার ও মার্কেট উন্নয়ন করেছেন।

এেিদক কৃষকলীগের সভাপতি কল্লোল, ৬নং ওয়ার্ড সভাপতি সাইফুর রহমান বকুলসহ অন্যান্য ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য নেতাকর্মী বলেন, কাঁকনহাট পৌরসভার উন্নয়নের রুপকার হচ্ছেন মেয়র আব্দুল মজিদ। তিনি এই কয়েক বছরে পৌরসভাকে অনেকাংশে শহরে পরিণত করেছেন। সার্বক্ষণিক দিনের আলোর ন্যায় পৌরসভা ঝকঝক করে। নেই কোন প্রকার জলাবদ্ধতা। হয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন। শুধু তাই নয় ক্রীড়াতেও তিনি সমান্তরালভাবে সহযোগিতা করায় কাঁকনহাটে ক্রীড়াতে অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে।


আরোও অন্যান্য খবর
Paris