শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভবানীগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে আইনুলের মনোনয়ন ফরম দাখিল

Paris
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আইনুল হক। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভার আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আইনুল হক ভবানীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়ন ফরম দাখিল কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, সদস্য মকলেছুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris