সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

৩২০০ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এফএনএস : করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার নতুন এ পাঁচটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পাঁচটি প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে- প্যাকেজ-১: ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, দুই লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিকের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগীকে ৪৫০ কোটি টাকা আর্থিক সহায়তা।

প্যাকেজ-২: শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণকে সহায়তার লক্ষ্যে আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন সারা দেশের ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করবে সরকার। এজন্য ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ। প্যাকেজ-৩: ‘৩৩৩’ ফোন নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ।

প্যাকেজ-৪: গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পি কে এস এফ- এর মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে তিন হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

প্যাকেজ-৫: পর্যটন খাতের হোটেল/মোটেল/থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে চার শতাংশ সুদে ডড়ৎশরহম ঈধঢ়রঃধষ ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris