১৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব

প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার বিখ্যাত হাড়িভাঙা আম পাওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতি উপহারস্বরূপ সুস্বাদু আনারস পাঠালেন। গতকাল রোববার আখাউড়া সীমান্ত দিয়ে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়। এ সময় আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ।

ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া, সহঅধিকর্তা ড. দীপক বৈদ্য, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য এবং পর্যটন দপ্তরের অধিকর্তা টি কে চাকমা, আখাউড়ার ভারতীয় ইন্টিগ্রেটেট চেকপোস্টের ম্যানেজার দেবাশীষ নন্দীসহ অনেকে। এ ছাড়া বাংলাদেশে ও ভারতীয় কাস্টমসের আধিকারীকরা এ সময় উপস্থিত ছিলেন।

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এসব আনারস গ্রহণ করেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই যে দুই দেশের মধ্যে ফল বিনিময় চলছে, এতে করে মৈত্রীর সম্পর্ক আরো সুমধুর হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এতে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাবে।

উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর তরফে মোট ১০০টি প্যাকেটে করে ত্রিপুরার অন্যতম সুস্বাদু কিউ প্রজাতির আনারস পাঠানো হচ্ছে। মোট ৪০০টি আনারস পাঠানো হয়েছে, প্রতিটি প্যাকেটে চারটি করে আনারস রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন