সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

দেশে করোনায় আরো ১৮৫ মৃত্যু, শনাক্ত ৮৭৭২ জন

Paris
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

এফএনএস : গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮৫ জন মানুষ। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ১৬ হাজার ১৮৯ জন। এ ছাড়া গত একদিনে এই মহামারিতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৭৭২ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টার শনাক্ত হওয়া রোগীর সংখ্যা শুক্রবারের (১১ হাজার ৩২৪ জন) চেয়ে কম। শনাক্ত হওয়া রোগীর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে কম।

গত শুক্রবার ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়া আট হাজার ৭৭২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনাতে মোট শনাক্ত হলেন ১০ লাখ নয় হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৭৫৫ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৬৮ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ২৩১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৬৯ হাজার ৪১১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৭৪১টি। দেশে করোনাতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক শূন্য এক শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে পুরুষ ১২১ জন আর নারী ৬৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১১ হাজার ৩৭৫ জন আর নারী মারা গেছেন চার হাজার ৮১৪ জন। ১৮৫ জনের মধ্যে ষাটোর্ধ রয়েছেন ৯২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭০ জন, চট্টগ্রাম বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৫১ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের সাতজন, রংপুর বিভাগের ১১ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিনজন। ১৮৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৪৪ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে মারা গেছেন ১২ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।


আরোও অন্যান্য খবর
Paris