সর্বশেষ সংবাদ
রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার

লকডাউনে কাজ না থাকায় অনেকে জড়িয়ে পড়ছে ডাকাতিতে : পুলিশ

Paris
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

এফএনএস : লকডাউনে কাজ না থাকায় ডাকাতিতে জড়িয়ে পড়ছে বেশ কয়েকটি চক্র। লকডাউনের সুযোগে স্বল্প সময়ে অধিক লাভের আশায় তৎপর হয়ে উঠেছে কর্মহীন অনেকে। রাজধানীতে ডাকাতিতে জড়িত তিনটি চক্র রয়েছে। দুটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী ধরলেও আর একটি চক্রের সন্ধান কাজ করছে তারা। মিরপুর বেড়িবাঁধে একটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পায় পুলিশ। গতকাল শনিবার বিকালে মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ জুলাই রাতে শাহআলী থানাধীন চিড়িয়াখানা লেকের দক্ষিণে এইচ ব্লক এর সামনে মুরগি বোঝাই একটি পিক-আপ ভ্যান আটকে মুরগি বোঝাই পিক-আপ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৯ জুলাই কেরানীগঞ্জ কলাতিয়া বাজার এলাকা থেকে তা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতিতে জড়িত হৃদয়, সোহেল রানা এবং রায়হানকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনার ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ, একটি মোবাইল ফোন নগদ টাকা উদ্ধার করা হয়। পিক-আপ এর মালিক ও চালক রায়হান এরইমধ্যে এ ঘটনার দায় স্বীকার করেছে। তৈমুর রহমান আরও বলেন, লকডাউনকে কেন্দ্র করে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। যেকোনও ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। লকডাউন কেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রাতে বেড়িবাঁধ এলাকাটি অপরাধপ্রবণ হয়ে পড়ে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে পুলিশের কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। লকডাউনকে কেন্দ্র করে রাতেও আমাদের চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান, শাহ আলী থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান।


আরোও অন্যান্য খবর
Paris