সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

অক্সিজেন-করোনা বেড বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

এফএনএস : সারাদেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপসর্গ-লক্ষণ যুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ করেন।

প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালসমূহে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।


আরোও অন্যান্য খবর
Paris