সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

ফের টিকার নিবন্ধন শুরু, বয়সসীমা ৩৫ বছর

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এফএনএস : করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে আবারও নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি জানান, টিকাদান কার্যক্রম মাঝে একটু স্তিমিত হয়ে গিয়েছিল, এখন সেটি আবার চালু হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার যে কার্যক্রম সেটিও বন্ধ ছিল, এখন আবার নিবন্ধন নতুন করে করা যাচ্ছে। টিকা নেওয়ার বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনা হয়েছে। অগ্রাধিকার তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, তবে শুরুর দিকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে একটু চাপ তৈরি হয়, প্রাথমিক অবস্থাতে সে চাপটি থাকবে এবং যত দিন গড়াবে সে চাপ কমে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে নতুনভাবে টিকাদান কর্মসূচিতে কোভ্যাক্স থেকে পাওয়া মডার্না এবং চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম টিকা দেওয়া হবে। মডার্না দেওয়া হবে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় আর সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

রেজিস্ট্রেশন বা নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দ্রুতই সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল/ জেলা সদর হাসপাতাল/২৫০ শয্যা হাসপাতাল/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে।

১২ সিটি করপোরেশন এলাকার ভেতর রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন। এই এলাকাগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে। আর সকল জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

করোনায় আক্রান্ত হয়ে ৫০ ঊর্ধ্ব মানুষরাই বেশি মারা যাচ্ছেন বলে জানিয়েছেন ডা. নাজমুল ইসলাম। তিনি বলেনৈ, এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ১৫ হাজার ৩৯২ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫০ ঊর্ধ্ব মানুষই বেশি। কাজেই তাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরোও অন্যান্য খবর
Paris